সাইলেন্ট প্রবাসী
রঙ্গিন সুতোয় স্বপ্ন বুনে, কালো সুতোয় শেষ মায়ার বাধন ছিন্ন করে ছাড়ে সোনার দেশ, জন্মভূমির শিকড় ছিড়ে উড়ে অাকাশতল কষ্টমাখা গিরিপথে হতে টাকার কল। কামলা হয়ে থাকে সেথায়, খাটে গাধার মত রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবুই পাখির মত, বালতি দিয়ে পানি পান অার বাটিতে খায় ভাত এক কাপড়ে মাস কেটে যায়, এক শুয়াতে রাত। কাজের ফাকে মনে পড়ে হঠাৎ মায়ের কথা চোখের জলে বুক ভেসে যায় উতলে উঠে ব্যথা, নীরবে সব সহ্য করে, কষ্ট চেপে বুকে দেহটাকে ক্ষয় করে যায় প্রিয়জনের সুখে। ঝাপটি মেরে চোখ মুচে নেয় দেখে মায়ের ফোন কেমন অাছো, বাবা কোথায়, কেমন অাছে বোন? ভালো থাকার অভিনয়টা করে ভালো মত হৃদয় তখন ক্ষেপে উঠে ভূমি ধ্বসের মত, রক্ত ঘামের মূল্যে পাওয়া পরিশ্রমের টাকা বাবার হাতে অাসার পথে লাগে কয়েক ধাকা। রাজনৈতিকেরা বিষ কামড় দেয় ভ্যাট বসানোর নামে অর্থনীতির ঘুরে চাকা অামাদেরই রক্ত ঘামে। তবু ওরা মহাখুশি শুনে দেশের খবর কষ্ট লাগে যখন শুনে বাড়ছে দেশে কবর। শত ব্যস্ততার মাঝেও টিভির পর্দা উঠাই কেমন অাছে দেশের মানুষ, কেমন অাছে দেশটাই। চোখের পানি মুচে বলি ভালো থেকো দেশ তুমি ভালো থাকতেই অামরা প্রবাসে হচ্ছি শেষ সুখে থাকুক দেশের মানুষ স্বাধীনতার স্বাদে লাল সবুজের পতাকা বুকে কেউ যেন না কাঁদে। তবেই অামরা থাকবো সুখে ঘুচবে অাঁধার কালো জ্বলবো অামরা, পুঁড়বো অামরা দেশকে দিতে অালো।
You may also like

Leave a comment
See track description ↑