turu

0:00
0:00
turu

জাতে ছিলো মাতাল আর যাইতে ছিলো পাতাল দুনিয়ার সব রঙ্গ ছাইড়া লোকটা ছিলো বেতাল শুরু যখন জীবন ছিলো সবই ছিল সরল যাইতে যাইতে রাস্তা থেকে গায়ে নিল গড়ল রঙ্গীন রঙ্গীন আলো দেইখা আবার দিলো লাড়া বিষের টানে তাহার এখন সকল কম্ম সাড়া জাতে পাতে ভাবার বুঝও তাহার হারাই গেলো মনের মধ্যে যত আলো আন্ধারে রূপ নিলো ঘোরে যত ওড়ে তত লাড়েলাপ্পা তুড়ু ওড়তে ওড়তে একদিন তাহার অন্ত হইলো শুরু যেইটা ধরে ওইটাই পড়ে এমন একদিন আইলো বিফলে যাওয়া আলো তার হঠাৎ হারাই গেলো জপতে জপতে কুমন্ত্রনা ব্যার্থতারে পাইলো বাকি ছিলো লোভ লালসা তাও তারে পাইলো

1 Comments

Leave a comment

Author
11 months ago

See track description ↑

User avatar
2.67k
Total plays
336
Followers
295
Following

You may also like