MaTi
0:00
0:00
এই মাটিতে জন্ম আমার এই মায়েরই কোলে- প্রথম সেদিন কেঁদেছিলাম তাকেই মা মা বলে। হামা গুড়ি পায়ে চলা সবই তার বুকে- খেলা ধূলা নাচ গান কেটেছে দিন সুখে। ছোট বেলার পুতুলখেলা ঝালঝাপ্পার গাছ- বাঁশবাগানের মর্মর সুর মাটিগন্ধের কাছ। রাখাল ছেলের গরুর সাথে নগ্ন পায়ে চলা- রাঙামাটির রঙিন উড়ান সকাল সন্ধ্যেবেলা। রাঙামাটির পথের ধারে আকন্দ হাসি ফুল- তুলতে যাওয়ার তাড়ায় পড়াশোনায় ভুল। সারা গায়ে ধুলো মেখে খেয়েছি খুব বকা- এসব কথা মনে পড়ে যখন থাকি একা।।
You may also like

Leave a comment
See track description ↑