১৭ লাখ তরুণ তরুণী পুলিশ হতে চায় !!!
১৭ লাখ তরুণ তরুণী পুলিশ হতে চায় !!! পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মাঠে যে যে কাগজপত্র একান্ত প্রয়োজন হবে : শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য এডমিট কার্ড যেটি হচ্ছে অনলাইন প্রিন্ট করে আপনাদের নিতে হবে। ২ কপি আপনার সাথে রাখতে হবে। এছাড়াও যা যা সাথে নিতে হবে: ১) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদ পত্রের মূল কপি সাথে রাখতে হবে। মূল কপি জমা দেয়ার ক্ষেত্রে অবশ্যই ১ থেকে ২ টি বা ৩ টি করে ফটোকপি আপনি আপনার কাছে রেখে দিবেন। ২) চারিত্রিক সনদপত্র: সর্বশেষ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। এই চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিলে হবে না আপনি সর্বশেষ যেখান থেকে পড়াশোনা করেছেন সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে, তার কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। সেটি সাথে রাখতে হবে। ৩) নাগরিকত্ব সনদপত্র: আপনি যে যে স্থানে থাকেন সেই স্থানে থেকে আপনার নাগরিকত্ব সনদ পত্র নিতে হবে। আপনি সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিল এর কাছ থেকে নাগরিকত্ব সনদ পত্র নিতে হবে। কোন ইউনিয়ন এর বাসিন্দা হলে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনাকে এই সনদপত্র টি নিতে হবে এবং এই নাগরিকত্ব সনদ পত্র ফটোকপি নিলে হবে না। মূল কপি টিই জমা দিতে হবে। ৪) অভিভাবকের সম্মতিপত্র: আপনি যে পুলিশ কনস্টেবলে অ্যাপ্লিকেশন করেছেন বা পুলিশের চাকরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার অভিভাবককে আপনাকে সম্মতি দিয়েছে কিনা সেটি একটি কপি জমা দিতে হবে। আপনাকে মেইন কপি জমা দিতে হবে। এটি করার জন্য আপনার আশপাশে যে কোন একটি কম্পিউটার দোকানে গেলেই আপনাকে করে দিবে। ৫) জাতীয় পরিচয় পত্র: আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের মূল কপি নিতে হবে। এখন যদি আপনার বয়স ১৮ বছর না হয় অথবা আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার মা-বাবার এনআইডি কার্ড নিতে হবে। অনেকেই বলেন আমার তো এনআইডি কার্ড নেই। সেক্ষেত্রে আপনার বাবা- মায়ের এনআইডি কার্ড এর ২ বা ৩ কপি ফটোকপি দিতে হবে। ৬) ছবি: আপনার সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। অবশ্যই আপনাকে সরকারি গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। আপনার উপজেলার সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা আপনার ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে নিবেন। ৭) পরীক্ষার ফি জমাদনের ডকুমেন্টস: পরীক্ষার ফি এর ডকুমেন্টস বলতে আপনি যে মাধ্যমে আপনার ফি জমা দিয়েছেন সেটির মূল কপি নিতে হবে। ৮) মুক্তিযোদ্ধা সন্তান: পুলিশ কনস্টেবল নিয়োগে যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে এবং আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে সেটি প্রমাণ করতে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট টি আপনাকে অবশ্যই নিতে হবে। ৯) পোষ্য কোটা: আপনার মা-বাবার মধ্যে যিনি পুলিশে কর্মরত রয়েছেন তার নাম, পদবি, বিপি নাম্বার এবং ইউনিট প্রধান কতৃর্ক প্রত্যয়নপত্র নিতে হবে। এই গুলো আপনার সাথে নিয়ে যেতে হবে। ১০) আনসার ও ভিডিপি কোটা: আনসার ও ভিডিপি কোটা যদি থাকে তাহলে সেটি প্রমাণ পত্র বা সার্টিফিকেট সাথে রাখতে হবে। ১১) এতিম কোটা: আপনি যদি কোন এতিম কোটায় আবেদন করতে চান তাহলে আপনি যে এতিম খানায় বড় হয়েছেন সেই এতিমখানা প্রধানের কতৃর্ক প্রদও প্রত্যয়ন পত্র নিতে হবে এবং এটি সঙ্গে করে নিতে হবে। ১২) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা: আপনি যদি কোন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জেলা অথবা উপজেলা প্রশাসক রয়েছেন, তাদের কর্তৃক একটি প্রত্যয়ন পত্র আপনাকে সাথে রাখতে হবে। যেটিকে সনদপত্র বলে থাকি। ১৩) চাকুরীজীবিদের অনুমতিপত্র: যারা চাকুরীজীবী প্রার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে বর্তমানে আপনি যেখানে কর্মরত রয়েছেন সেখানের প্রতিষ্ঠান কর্তৃক যথাযথ অনুমতি পত্র বা একটি সার্টিফিকেট আপনাকে সাথে নিতে হবে।
You may also like

Leave a comment
See track description ↑