তারা পড়ালেখা শেষে
তারা পড়ালেখা শেষে সবাই যাইতে চায় বিদেশে সর্বনাশের এই দেশে এডুকেশন ভরছে পচা বিষে একদিক অনার্স পাশে নন-ক্যাডারে হ্যাডাম হইতে চায়, আর আমার এইচএসসি পাশ ভাই ব্রাদার বাদাম বেইচা খায়। হায়রে হায়! কি উপায়? কেমনে বাঁচবো যন্ত্রনায়? টাকা ছাড়া এই সমাজে স্বপ্ন দেখতে নাই অনেকে শিক্ষার আলো না পায়া আগুন বিড়িতে জ্বালায়, আবার সুশীল সমাজ কমার্স পইড়া ডাক্তার হইতে চায়। তারা যাইবো রেস্টুরেন্ট, তাগো শরীর ভরা ছেন্ট। খাবারের ছবি তুইলা ডিপি দিয়া পাইতে চায় কমেন্ট। তুমি ক্ষুধা পেটে কাঁদতে থাকা বাচ্চা দেখো নাই, যে কিনা পান্তা ভাতে কাঁচা মরিচ ডইলা লইতে চায়। বাচ্চার কথা শুইনা কাইন্দা ওরে জরাই ধরে মায়। আর সে ডেইলি রাইতে পাকস্থলী রক্ত কইরা খায়। হায়রে হায়! কি উপায়? কেমনে বাঁচবো যন্ত্রনায়? ৫ বছরের ভাইটা পেটে ইট দিয়া ঘুমায়। ছেলে ভার্সিটিতে পড়ে চাচী অহংকারে মরে, আবার সেই পোলারে টহল পুলিশ গাঁজা লইয়া ধরে। আবার এমনও তো হয় পুলিশ নিজেই গাঁজা দেয়, ছেলের প্রাইভেটের টাকা কাইড়া টাইনা নিয়া নেয়।
You may also like

Leave a comment
See track description ↑