গেঁও ভূত
গোঘাট লোকালে কোণ ঠাসাঠাসি ভিড় পাঁচটা কুড়ির ফিরতির কোলাহল এত সমারহ বৈভব জীবনের পেরিয়ে দুমুঠো খুচরোর সম্বল খুচরো টাকা বা খুচরো স্মৃতির ভার এত বেশী বাজে এত বেশী ঝনঝন তারই জ্বালানিতে প্রতি রোজনামচার খরচের মুখে আত্মসমর্পন বছর বিশেক আগেকার কোনো ভোরে যারা এসেছিল দেশ-গ্রাম ছেড়েছুড়ে যারা থেকেছিল রুজিরুটি অছিলায় দ্রুতগামী বাঁচা শহর কেন্দ্র করে হেই হ্যাট হ্যাট গেঁও ভূত .. গেঁও ভূত হাঁটুর উপরে কাপড় পড়েছে দেখো ! ইংরাজি শুনে জিভে গিঁট পড়ে যায় গায়ে কি তোমরা আলকাতরাও মাখো ? ওরা কি সরল ! ছেলেটা কি বোকা বোকা ! কেমন একটা তাকিয়ে থাকছে যেন ! ভদ্র পাড়ায় ঢুকে আসে যতসব চাষা মাঠ ফেলে ফ্ল্যাটজীবনেতে কেন ? ইস্কুল পাড়া খাপ খাওয়ানোর দায় গলা চেপে ধরে শিক্ষার খপ্পর গেঁও চোখ ভুলে জানলার পানে চায় রগমুতো তাক করে পড়ে থাপ্পড় পাঁচ আঙুলের দাগরা রেখারা গালে অসমতারই সংকেত রেখে যায় ঝাপসা দুচোখে তাও ভাসে শিকড়েরা ঝাপসা দুচোখ ফেলে আসা অজগাঁয় শরৎ শিউলি উঠোন বিছানো সুখ গোধূলি আকাশে স্বপ্নের আনাগোনা পানকৌঢ়ির মাঝপুকুরেতে ডুব দুহাতে লুকোনো শালিখ পাখির ছানা গোটা বুক জুড়ে মেঠো ঘ্রাণ , মোঠো ঘ্রাণ নিঝুম দুপুরে বিটনুন কালোজাম কালবৈশাখী জুড়োলো জৈষ্ঠ প্রাণ জামার কোঁচরে ঝড়ে পড়া কাঁচা আম দুই কামড়ার ছোট্ট এ সংসারে মুক্তিস্বাদন কংক্রিটে গিলে খায় যা কিছু সবুজ ..যা কিছু আত্মাযোগ সিমেন্ট বালিতে জীবাশ্ম হয়ে যায় অতঃপর এক নগরজীবন শুরু সময় বিছালো ...অভ্যেসাস্তরণ শহুরে ভিড়েতে পরিচয় খুঁজে নেওয়া নিওন আলোতে মায়াবী সম্মোহন
You may also like

Leave a comment
See track description ↑